ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এম.এম.মাহমুদ হাসান পিপিএম(বার) কে বদলী জনিত বিদায় সংবর্ধনা দিয়েছে নলছিটি থানা পুলিশ।
২২ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নলছিটি থানার গোলঘরে ইন্সপেক্টর তদন্ত আবদুল হালিম তালুকদার’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী অতিথি এম এম মাহমুদ হাসান পিপিএম (বার) এর সাথে ছিলেন নলছিটি পৌরসভার মেয়র ও উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, মোল্লারহাট তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মোহম্মদ শহীদ হোসেন, নলছিটি থানার সেকেন্ড অফিসার হুমায়ুন কবির, নলছিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মিলন কান্তি দাস,সেবা ক্লিনিকের পরিচালক মোহম্মদ নাসির উদ্দিন,ব্যবসায়ী জহির চৌধুরী,নলছিটি থানা,ফাঁড়ি, তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ।
বিদায়ী অতিথি বলেন গত পাঁচ বছর তিনি এই জেলার মানুষের সাথে মিলে কাজ করে গেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিররস ভাবে কাজ করেছেন।
তিনি পুলিশ সদস্যদের বলেন সেবা নিতে আসা মানুষের সাথে সৌজন্য মূলক আচরনের মাধ্যমে আপনারা আপন জনে পরিনত হতে পারেন। ভালো মানুষকে সম্মান ও অপরাধীদের শাস্তির বিধান করাই হবে পুলিশের কাজ।
ঝালকাঠির মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক উল্লেখ করে বলেন আপনাদের সাথে আমার যোগাযোগ অক্ষুণ্ণ থাকবে।অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা এরং স্মৃতি স্মারক প্রদান করা হয়।
স/ম

