ঢাকামঙ্গলবার , ৯ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নরসুন্দার ধ্বসে পড়া ওয়াকওয়ের স্থান পরিদর্শন করলেন অতিরিক্ত জেলা প্রশাসক

admin
মে ৯, ২০১৭ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জ থেকে
কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর পার্শ্বে নির্মিত ধ্বসে পড়া ওয়াকওয়ের স্থান ও পুন:নির্মাণ কাজ সরেজমিন পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো: আক্তার জামীল। গতকাল ৯ মে ২০১৭ তারিখ মঙ্গলবার দুপুরে তিনি গুরুদয়াল কলেজ প্রান্তে অবস্থিত ব্রীজ হতে পাগলা মসজিদের মধ্যবর্তী অংশে ভেঙে পড়া ওয়াকওয়ের অংশটুকু সরেজমিন দেখতে যান। এ সময় উপস্থিত লোকজন ঠিকাদার প্রতিষ্ঠানের দায়িত্বহীনতা, ভেঙে পড়া অংশে পাইলিং না করে ওয়াকওয়ে নির্মাণ, পাশ্ববর্তী পাট অধিদপ্তরের ময়লা পানি যথাস্থান দিয়ে বের হতে না পারা ইত্যাদি বিষয়গুলিকে এ ভেঙে পড়ার জন্য দায়ী করেন। এ সময় তার সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মাসউদ, উপজেলা প্রকৌশলী শাহ আলম, ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রকৌশলী মো: শাহ আলম জানান, পাইলিং নির্মাণের এর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এগুলো তৈরি করা হচ্ছে। শেষ হলে এগুলো দিয়ে প্যালাসাইটিং এর কাজ করা হবে। এরপর মাটি ফেলে এর উপর ব্লক দেয়া হবে। তারপর রাস্তার কাজ শুরু করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপসচিব তরফদার মো: আক্তার জামীল কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত কাজ শেষ করার তাগিদ দেন।

স/এষ্