ঢাকামঙ্গলবার , ৯ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নবাবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন

admin
মে ৯, ২০১৭ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

দোহার নবাবগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকার নবাবগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক ২০১৭ কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুস সালাম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেণ।
নির্বাচিত হলেন- দৈনিক সমকালের প্রতিনিধি আলহাজ¦ মো. ইব্রাহীম খলিল সভাপতি, দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার আজহারুল হক সাধারণ সম্পাদক এবং বাংলানিউজটোয়োন্টি ফোর. কমের শেখ সালাহ্উদ্দিন বাচ্চু সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
অনান্য পদে নির্বাচিত হলেনÑ দৈনিক আলোচিত খবরের ফজলুর রহমান সহ-সভাপতি, সাপ্তাহিক একুশের কন্ঠের সম্পাদক মো. আলম হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, আমাদের সময়ের বিপ্লব ঘোষ দপ্তর সম্পাদক, দি নিউ ন্যাশনের মজিবুর রহমান অর্থ বিষয়ক সম্পাদক, দি এশিয়ান এইজের সাদের হোসেন বুলু প্রচার ও প্রকাশনা সম্পাদক, সদস্য পদে দৈনিক ইত্তেফাকের মো. কাজী সোহেল ও বিডি নিউজের আসাদুজ্জামানসহ সকলেই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য আগামী ২ বছর মেয়াদে এ কমিটি গঠন করা হয়।
মঙ্গলবার দুপুরে নবাবগঞ্জ প্রেসক্লাবের সভা কক্ষে প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রমূখ।

স/এষ্