মো.সাদের হোসেন বুলু নবাবগঞ্জ থেকে
ঢাকার নবাবগঞ্জ টু পাড়াগ্রাম সড়কটি এ বছর বৃষ্টি ও প্রাকৃতিক দূর্যোগের কারনে অধিকাংশ স্থানের পিচও কার্পেটিং উঠে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়ে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। অনাকাঙ্খিত ভাবে বিভিন্ন দূর্ঘটনার কবলে পরতে হচ্ছে প্রায় পথচারী ও যাত্রী সাধারণ।
স্থানীয়দের অভিযোগ, বর্তমান সময়ে এ সড়ক দিয়ে বিভিন্ন ধরনের গাড়ী ও জণসাধারণের চলাচল বৃদ্ধির সাথে সাথে ভোগান্তি ও বৃদ্ধি পেয়েছে।কোথাও আবার পিচ উঠে মাটি ডেবে রাস্তা নড়বড়ে হয়ে যাওয়ায় চলাচলে অনুপোযোগী হয়ে পরেছে। বেহাল দশার এই রাস্তা গুলো সংস্কারে কর্তৃপক্ষের ধীরগতিতে পথচলা চলা নীতিকে দায়ী বলে মনে করছেন তারা।
প্রথম অবস্থায় এই সড়কটি সংস্কার করা হলে এ সমস্যার সৃষ্টি হতো না। তাদের দাবী, এখন একটু বৃষ্টি হলেই সড়কের বিভিন্ন স্থান পানিতে ডুবে যায়। তাই সড়কের উন্নয়ন কাজে কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহন করা উচিত।
কৈলাইলের পাড়াগ্রামের বাসিন্দা, মো. তমিজ জানান, নবাবগঞ্জ টু পাড়াগ্রাম বাইপাস সড়কে প্রতি বছর বর্ষার শুরুতেই লোক দেখানো সংস্কার কাজ করেই ঠিকাদার ও সড়ক কর্তৃপক্ষ তাদের কর্তব শেষ করেন। বছর শেষ না হতেই রাস্তা গুলো আবার পূনরায় তাদের পূর্বের রুপে ফিরে আসে। যার কারনে জনগণের কষ্ট যেন প্রকৃতির দেওয়া নিয়তি হয়ে দাড়িয়েছে এই অঞ্চলে মানুষের জন্য।
সরেজমিনে দেখাযায়, নবাবগঞ্জ টু পাড়াগ্রাম বাইপাস সড়কের যন্ত্রাইল ভাওয়ালিয়া, সিংজোর বাজার সংলগ্ন সড়ক, খালপাড় মেলেং, মাশাইল থেকে নয়াকান্দা বাজার, দৌলতপুর, তুলশীখালী সড়ক টানা বৃষ্টি ও নিন্মমানের সামগ্রী দিয়ে সংস্কার কাজ করার ফলে এবার বর্ষা মৌসুমে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়। যার কারনে চাকুরীজীবি, ছাত্র,শিক্ষকসহ বিভিন্ন পেশার মানুষকে সময় মতো উপজেলা সদরে পৌছাতে বেগপেতে হয় প্রতিনিয়ত।
নবাবগঞ্জ টু পাড়াগ্রাম সড়কে রাস্তায় পিচও কার্পেটিং উঠে বড় গর্তের সৃষ্টি হওয়ায় কারনে ঝুঁকিপূর্ণ এ সড়কের পানি জমে থাকা স্থান গুলোতে কাদা ও পানি এক হয়ে যাওয়ার কারনে, মাঝে মধ্যেই ইজিবাইক, মোটর সাইকেল আরোহীরা দূর্ঘটনার কবলে পরছে।
কৈলাইলের কলেজ ছাত্র মো. সোলেমান বলেন, প্রতিদিন নবাবগঞ্জ আসতে হয়। রাস্তা ভালো না থাকাতে বেশ সময় মতো কলেজে পৌছাতে পারিনা , প্রায় সমস্যা হচ্ছে আসতে।
শোল্লার বাসিন্দা হরিবালা ও চন্দ্রখোলা এলাকার তাপস জানান,আমাদের ছেলে মেয়েরা ডিএন কলেজে পড়ে রাস্তার অবস্থা ভালো না। ও বাড়ি ফেরা পযন্ত চিন্তায় থাকি।
এদিকে বান্দুরা ভায়া নবাবগঞ্জ টু ঢাকা আঞ্চলিক সড়কের বিভিন্ন স্থানে পিচও কার্পেটিং উঠে ছোট বড় গর্তের সৃষ্টি হওয়ায় বাগমারা বাজার, নবাবগঞ্জ চৌরঙ্গী এলাকা, কলেজ রোড,বান্দুরা বাজার, টিকরপুর নামক স্থানে প্রায় যানজট লেগে আছে। স্থানীয় প্রশাসন যানজট নিরসনে ব্যবস্থা নিলেও রাস্তা গুলো সংস্কারে অভাবে যানজট কমছে না। গন্তবে পৌছাতেভোগান্তিতে পরছে যাত্রী সাধারণ।
সওজ সূত্রে জানা গেছে, ঈদ পরবর্তী দ্রুত সড়ক গুলো সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রকৌশলী মো. শাজাহান বলেন , রাস্তা সংস্কারে পদক্ষেপ নেয়া হয়েছে, দ্রত সমাধান হবে ।
স/এষ্

