দোহার নবাবগঞ্জ প্রতিনিধি
“নিরাপদ অভিাবাসন যেখানে, টেকসই উন্নয়ন সেখানে” এই শ্লোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় আন্তর্জাতিক অভিবাসন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার সকাল ১১টায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ভবনের মূল ফটক থেকে থেকে একটি র্যালী বের করে প্রশাসন কর্তৃপক্ষ। পরে ফিরে এসে আলোচনা সভা করেন। সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া ও বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।
অপরদিকে দুপুর ১২টায় দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে একটি র্যালী বের হয়। র্যালীটি জয়পাড়ার রতন চত্বর পর্যন্ত গিয়ে ফিরে এসে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা করেন। উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইমরুল হাসান, সমবায় কর্মকর্তা রওশন আরা বেগম প্রমূখ।
স/এষ্

