নবাবগঞ্জ দোহার প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ পদন্নোতি পেয়ে বদলী হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেয় উপজেলা প্রশাসন।
সোমবার সকাল ১০ টায় সদ্য যোগদানকৃত ইউএনও তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতীক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সদ্য বিদায়ী নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদ বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে এই উপজেলায় দ্রুত বাস্থবায়নে সার্বক্ষণিক সহায়তা করেছেন। যা একটি উল্লেখযোগ্য বিষয়।
্উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন মুন্নি, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, ওসি মোস্তফা কামাল, উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল আমীন, শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ,জেসমিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মো. জালাল উদ্দিন,
জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এসএম সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন রহমান আকবর, মরিয়ম জালাল শিমু, ইউপি চেয়ারম্যান আলীমোর রহমান খাঁন পেয়ারা ,আবেদ হোসেন, আব্দুল ওয়াদুদ মিয়া, হাজী ইব্রাহীম খলিল, দেওয়ান তুহিনুর রহমান তুহিন,কৃষকলীগ নেতা জাহিদ হায়দার উজ্জল প্রমূখ।
স/মা

