দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জে গৃহবধূ সোনিয়া হত্যাকারী ও সংশ্লিষ্টদের ফাঁসির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও স্কুল-কলেজ শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় উপজেলা সদর কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে তারা এ মানববন্ধন করেন। মানববন্ধনে সোনিয়ার বাবার বাড়ী সমসাবাদসহ পার্শ্ববর্তী গ্রামবাসী, আত্মীয়-স্বজন, স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে উপস্থিত সোনিয়ার মা নাসিমা আক্তার কান্না জড়িত কণ্ঠে বলেন, সোনিয়াকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারী ও সংশ্লিষ্টদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদ-ের রায়ের দাবী জানাচ্ছি।
উল্লেখ্য, গত ১১ জুলাই হাসনাবাদ গ্রামের এলবার্ট গমেজের ভাড়া বাসা থেকে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এঘটনায় গত ২ আগষ্ট সোনিয়ার স্বামী সামছুদ্দিন আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে ‘পারিবারিক কলহের জের ধরে স্বামী সামছুদ্দিন বটি দিয়ে কুপিয়ে সোনিয়াকে হত্যা করেছে বলে স্বীকার করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুজনেরই এটি ২য় বিয়ে ছিল। সামছুদ্দিনের সম্পত্তি ও ব্যবসার অংশিদারিত্ব নিয়ে দু’জনের মাঝে বিবাদ চলছিল। ঘটনার দিন ১১ জুলাই মঙ্গলবার রাতে এসব বিষয়ে কলহের জের ধরে স্বামী সামছুদ্দিন বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সোনিয়াকে। পরে তার লাশ ফেলে রেখে পালিয়ে যায়।
স/এষ্

