ঢাকাবৃহস্পতিবার , ২১ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নবাবগঞ্জে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন

admin
ডিসেম্বর ২১, ২০১৭ ২:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ প্রতিনিধি:

নবাবগঞ্জ প্রতিনিধি হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠাপুলিকে আবার জনসাধারণের মাঝে ফিরিয়ে আনতে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সৌজন্যে আগলা ইউপি ভবন প্রাঙ্গনে শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়।
বুধবার দুপুর ১২ টায় পিঠা উৎসবের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন। এসময় উপস্থিত ছিলেন দোহার সার্কেল সিনিয়র এ.এস.পি মাহবুবুর রহমান, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল, উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান,কৃষি কর্মকর্তা শহীদুল আমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াসমিন আহমেদ, গালিমপুর তদন্ত কেন্দ্রর আইসিও রাসেদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক হোসেন, ইউপি চেয়ারম্যান আবেদ হোসেন , তপন মোল্লা, কমরেড আসলাম খাঁন।
পরে তারা পিঠা উৎসবে অংশ গ্রহণকারী বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের স্টল ঘুরে দেখেন অংশগ্রহনকারীদের উৎসাহ ও ধন্যবাদ জানান।
দুধ পুলি, পাটিসাপটা পিঠা, পানতুয়া, ডিমের পুড়িং, ডাল বড়া, ঝিনুক ও শামুক পিঠা, সন্দেশ পিঠা, ক্ষীর পাটিসাপটা, রসে ভরা চন্দ্রপুলি, কাউন চাউলের বরফি, খাজা পিঠা, গোলাপ পিঠা, চকলেট পিঠা, ঝুনি পিঠা, অনথন পিঠা, রসভরী পিঠা, বালিশ পিঠা,ফুল পিঠা, পাক্কনসহ প্রায় ৬০ রকমের সুস্বাদু পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহন করেন আগলা ,গোবিন্দপুর, ছাতিয়া, চৌকিঘাটা, বি,জি চরচরিয়া, গালিমপুর, চরচরিয়া চান্দারটেক, মাঝপাড়া, চরচরিয়া, কালুয়াহাটী সহ ১০ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় ।
ক্যাপঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউপি ভবন প্রাঙ্গনে শীতকালীন পিঠা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ও আমন্ত্রিত অতিথিরা।

স/এষ্