নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি.
ঢাকার নবাবগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে হামলায় নয়ন (২৭) নামে এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। উপজেলার কোমরগঞ্জ পাঠানকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। আহত নয়ন ঐ গ্রামের চুনু মোল্লার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,পাঠানকান্দা জয়নাল আবেদিনের প্লাস্টিকের দোকানের সামনে দাড়িয়ে ছিল নয়ন। এসময় পূর্ব বিরোধ নিয়ে বর্ধনপাড়া এলাকার লিঠু ও মিঠু কাজীর নেতৃত্বে দুটি অটো বাইকে যোগে ৮/১০ জনের একটি দল ধারালো ও দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে নয়নের উপর হামলা করে। হামলাকারীরা কোন কথা ছাড়াই নয়নের উপর হামলা করে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও বুকে ইট দিয়ে থেতলে আহত করে পালিয়ে যায়। সন্ধ্যায় আহত নয়নকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাছাড়া, হামলাকারীরা নয়নের কাছে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে। এব্যপারে নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
চুনু মোল্লা অভিযোগ করেন, ছেলেকে হত্যা করতেই সন্ত্রাসীরা হামলা করেছে। আমি এর বিচার দাবী করছি। এব্যপারে মিঠু কাজী বলেন, আমার ভাতিজা ওকে কিল-ঘুষি দিয়েছে। তাছাড়া আর কিছু নয়।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মুন্সি আশিকুর রহমান বলেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
স/এষ্

