ঢাকাশনিবার , ৭ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

admin
অক্টোবর ৭, ২০১৭ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউপির পাতিলঝাপ এলাকায় মো. জয়নাল আলী (৬০) নামে এক কৃষকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে বলে নিহতের পরিবার জানিয়েছে। সে ঐ এলাকার মৃত ইমান আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুর ২টার সময় উপজেলার পাতিলঝাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের ভাতিজা মো. আলামিন জানান, গাছের ডাল পড়ে বৈদ্যুতিক তার সড়কের উপরে পড়ে ছিল। দুপুরে ফুপা (জয়নাল) জমি থেকে পাট কেটে মাথায় নিয়ে বাড়ির দিকে আসছিলেন। পথিমধ্যে বিদ্যুতের তারে পা জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সংবাদ পেয়ে স্বজনরা দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক শ্রী দত্ত বাবু তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার(চলতি) আলমগীর হোসেন বলেন, বিষয় টি আমাদের কেউ বলেনি।

স/মা