ঢাকাবৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নবাবগঞ্জে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

admin
সেপ্টেম্বর ২৮, ২০১৭ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী করেছে উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রধানমন্ত্রীর জন্মদিনে দোহার নবাবগঞ্জ কলেজ থেকে ছাত্রলীগ একটি বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালী টি উপজেলার বাগমারা বাজার পর্যন্ত গিয়ে ফিরে এসে নবাবগঞ্জ প্রেস ক্লাবে আলোচনা সভা করে। উপজেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে। ঠিক তখন একটি চক্র দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বিদেশের মাটিতে বসে ষড়যন্ত্র শুরু করছে। তাই সকলকে দেশের কল্যাণের কথা চিন্তা করে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কলাকোপা ইউপি চেয়ারম্যান হাজী ইব্রাহীম খলিল, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি,আওয়ামীলীগ নেতা শাহিন খান, জালাল উদ্দিন রুমি, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আমির হোসেন কুটি, স্বেচ্ছাসেবক লীগের সুজন বাবু, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান রনি, শোভন শিকদার, নাহিদুল আলম নাদিম প্রমূখ

স/মা