ঢাকাবৃহস্পতিবার , ২৩ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নবাবগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জন আটক

admin
ফেব্রুয়ারি ২৩, ২০১৭ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

দোহার প্রতিনিধি :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর নিকরা সড়ক এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ২.৩০ মিনিটে নবাবগঞ্জ থানা পুলিশের একটি টহল দল সংবাদ পায় গালিমপুর দোহারের নিকরা সড়কে একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এসময় এ.এস.আই শিমুল ইসলামের নেতৃত্বে টহল দল দ্রুত সেখানে উপস্থিত হয়ে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ তাদের তল্লাশি করে বেশ কয়েকটি দেশী রাম দাঁ, কার্টার ও ধানকাটার কাচিঁ পায়। আটককৃত ডাকাতরা হলেন মো. কুদ্দুস খাঁ (৪০) আনেছ (৩২), আব্দুর রশিদ (২৮) তারা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ওয়াইজ নগর গ্রামের বাসিন্দা। সাহাদতের বাড়ি ফেনী জেলায়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন,
পরিবহন ও স্থানীয় জনসাধারণের বসতবাড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

স/শা