ঢাকারবিবার , ২ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নবাবগঞ্জে গ্রাম্য শালিসী কেন্দ্র করে যুবক মৃত্যু

admin
জুলাই ২, ২০১৭ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

আজহারুল হক.নবাবগঞ্জ থেকে.
গ্রাম্য শালিসীতে জুতা পেটা বা জরিমানার বিরুদ্ধে সারা দেশে সরব প্রতিবাদের কারণে কয়েক বছর আগেই হাইকোর্ট ওই সব ফতোয়া বা শালিসীর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু গ্রামের অশিক্ষিত অর্ধশিক্ষিত বর্বর শ্রেণীর গ্রাম্য মোড়লরা এখনো তৎপর তাদের সেই মধ্যযুগীয় কায়দায় বিচার শালিসীতে। গত শুক্রবার বিকালে প্রতিবেশীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে গ্রাম্য শালিসীতে জুতা পেটা করলে নুরুল হক খান নামে এক যুবক লজ্জা ক্ষোভ আর অপমান সইতে না পেরে বিষপানে আত্মহত্যা করে। তবে এটা কোনো প্রত্যন্ত অঁেজাপড়া গাঁয় নয়, খোদ রাজধানী ঢাকার পাশেই নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের বেনুখালী গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। সে উপজেলার বেনুখালী গ্রামের বাসিন্দা কোব্বাত আলীর ছেলে।
এঘটনায় বিচারক ও মিথ্যা অপবাদকারীদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় হত্যা প্ররোচনার কারণে ১৩জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত আরো ৭/৮ জনের বিরুদ্ধে মামলা রজু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা, যায়, উপজেলার আগলা ইউনিয়নের বেনুখালী গ্রামের প্রবাসীর স্ত্রী লাকির সাথে একই গ্রামের নুরুল হকের অনৈতিক সম্পর্কের অভিযোগ তোলা হয়। এ নিয়ে এলাকায় এক দেড় মাস যাবত বিভিন্ন গ্রুপিং লবিং হচ্ছিল। একটি চক্র অর্থের বিনিময়ে ঘটনাটি গোপনে সমাধার চেষ্টা করলে তা মেনে নেয়নি নুরুল হকের পরিবার। ফলে ক্ষুদ্ধ গ্রাম্য মোড়লরা অবৈধ অর্থ হাতিয়ে নিতে না পেরে শুক্রবার বিকেলে উপজেলার বেনুখালী গ্রামে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য রমজান খাঁনের সভাপতিত্বে এক গ্রাম্য সালিস বৈঠকের আয়োজন করে। স্থানীয় কিছু বখাটে নুরল হকের বিরুদ্ধে পার্শ্ববতী প্রবাসীর স্ত্রী লাকির সাথে মিথ্যা পরকিয়া ও শারিরীক সম্পর্কের অভিযোগে এনে গ্রামবাসীর সামনে প্রকাশ্য জুতাপেটার সাজা ধার্য্য করে।
নুরল হকের পরিবারে অভিযোগ, সালিস বৈঠকে ইউপি সদস্য রমজান খানের নির্দেশে শালিসীর জুরিদার শেখ জুম্মন মিয়া সকলের উপস্থিতিতে যুবক নরুল হককে ১০টি জুতা পেটা করে। সে বাসায় ফিরে লজ্জা আর অপমানের গ্লানি সইতে না পেরে ঘরের দরজা বন্ধা করে বিষপানে আত্মহত্যা করে। এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার পর থেকে শালিসীরা পলাতক রয়েছে।
মৃত নুরুল হকের ছোট ভাই নাঈম খান বলেন, মিথ্যা অপবাদ আর লজ্জায়-অপমানে আমার ভাই বিষ পান করে। আমরা শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিষয়টি বুঝতে পারি। পরে প্রতিবেশী ও স্বজনদের সহযোগিতায় নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভাইকে মৃত ঘোষণা করেন। তিনি কোনো অনৈতিক কাজ করেনি। আমরা ভাই হত্যার বিচার চাই।
আগলার এক ব্যবসাীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঘুষখোর বিচারকদের কারণে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। কিছু ঘটলেই আগে টাকা পরে সমাধা। আর টাকা না দিলেই ‘উঁদুর পিন্ডি বদুর ঘাড়ে’ চাপিয়ে বিচারের রায় দেন গ্রামের টাউট শ্রেণীর এসব শালিসীরা।
ইউপি সদস্য রমজানের মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে তার সংযোগটি বন্ধ পাওয়া যায়। তার পরিবারের লোকজনও পলাতক রয়েছে।
নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনসারী জিনাৎ আলী বলেন, এ ঘটনায় নবাবগঞ্জ থানা পুলিশ মহিলা মেম্বার ফরিদা ইয়াসমিন ও বজলুর রহমান নামে দুইজনকে আটক করেছে। বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত আছে।
নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, এঘটনার সাথে জড়িতদের শীঘ্রই আইনের আওতায় আনা হবে। পুলিশ দোষীদের ধরতে কাজ করছে।
নরুল হকের লাশ ময়নাতদন্তের জন্য রোববার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স/এষ্