দোহার নবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকা নবাবগঞ্জের কলাকোপা ইউনিয়নের আমিরপুর গ্রাম থেকে মোঃ জিহাদ ও মো. বাবু নামে দুই যুবককে ৫৭ পিছ ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। আটককৃতরা দু জন ঐ গ্রামের অধিবাসী শেখ জামালের ছেলে জিহাদ এবং শেখ মহিউদ্দিনের ছেলে মো: বাবু।
থানা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১টার সময় নবাবগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আমিরপুর এলাকায় জিহাদ ও বাবু ই্য়াবা বিক্রি করছে। এসময় উপ-পরিদর্শক কামরুল হাসান তাৎক্ষনিক ঐ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করেন এবং শরীর তল্লাশী করে দুজনের কাছে ৫৭ পিছ ইয়াবা। পরে তাদের থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে উপ-পরিদর্শক(এস.আই) কামরুল হাসান বলেন, আটকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। সোমবার মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

