ঢাকামঙ্গলবার , ৭ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নবাবগঞ্জে আওয়ামীলীগের আনন্দ র‌্যালী ও পথ সভা

admin
নভেম্বর ৭, ২০১৭ ৭:১২ অপরাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জে আওয়ামীলীগের আনন্দ র‌্যালী ও পথ সভা

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি
বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর(এমওডব্লিউ) রেজিষ্টারে প্রথম বাংলাদেশী দলিল হিসেবে তালিকাভুক্ত হওয়ায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন র‌্যালী ও পথ সভা করেছে।
এ উপলক্ষে সোমবার বেলা ১১ টায় নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একটি আনন্দ র‌্যালী বের করে। উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফিরে এসে শহীদ মিনারের পাদদেশে পথসভা করে।
পথ সভায় বক্তারা,বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো পরিচালিত মেমরি অব দ্যা ওয়াল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টারে বিশ্বের গুরুত্বপূর্ণ তথ্যচিত্র হিসেবে তালিকা ভূক্ত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া,ঢাকা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. নাসির আহমেদ উদ্দিন ঝিলু, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, কলাকোপা ইউপি চেয়ারম্যান হাজী ইব্রাহীম খলিল, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি,আওয়ামীলীগ নেতা দেওয়ান মোসলে উদ্দিন, মো. মোশারফ হোসেন জুয়েল, কৃষকলীগ নেতা জাহিদ হায়দার উজ্জল প্রমূখ।
ছবির ক্যাপঃ বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর(এমওডব্লিউ) রেজিষ্টারে তালিকাভুক্ত হওয়ায় নবাবগঞ্জে সোমবার উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ র‌্যালীতে অংশ নিচ্ছে।

স/মা