মো. সাদের হোসেন বুলু নবাবগঞ্জ থেকে
ঢাকার নবাবগঞ্জ উপজেলার দক্ষিন চৌকিঘাটা গ্রামের মহাদেব সন্যাসীর বাড়িতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরী হচ্ছে নাটোরের বিখ্যাত কাচা গোল্লা ও নিলয় মিল্ক টফি নামের শিশুদের জন্য তৈরী বিশেষ চকলেট। নিলয় ফুড প্রোডাক্টস নামে বাজারে বিক্রি হচ্ছে এসব নকল শিশুতোষ খাদ্য পণ্য
স্থানীয়দের অভিযোগ,
কর্তৃপক্ষের লাইসেন্স বা বিএসটিআই এর অনুমোদন ছাড়াই মহাদেবের বাড়িতে গড়ে তোলা হয়েছে অবৈধ খাদ্য তৈরীর কারখানা। বাসু (৩০)ও নিটু (২৫) নামের দুই ভাই মিলে নকল মড়কে তৈরী করছে বিভিন্ন মিষ্টি জাতীয় শিশু খাদ্য সামগ্রী।
সরেজমিনে দেখা যায়, ১০ থেকে ১২ জন মহিলা পুরুষ মিলে নকল চকলেট ও কাচা গোল্লা বাজারজাত করার জন্য প্যাকেট জাত করছে। পাশেই ২জন শ্রমিক পচা, মাছি ও মশা পিপড়া যুক্ত চিনির ছাকরা আগুনের চুলোতে জ্বাল দিচ্ছে। নিন্ম মানের চিনিসহ পচা দ্রবদিয়ে শিশু খাদ্য তৈরীর কথা বাসুর কাছে জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে কারখানা থেকে পালিয়ে যায়।
শিশু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, ক্ষতিকর নকল খাদ্য পণ্য তৈরীর এই কারখানা টি, সরকারী নিয়ম নীতির তোয়াক্কা না করেই উপজেলা সদর থেকে মাত্র ৬ কিলো মিটার দূরে বাহ্রা ইউনিয়নের দক্ষিন চৌকিঘাটা গ্রামে গড়ে উঠেছে। স্থানীয় একটি প্রভাবশালী চক্রকে হাত করে অবৈধ খাদ্য দ্রব্য তৈরীর কারখানা তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।
চৌকিঘাটা গ্রামের বাসিন্দা সুরেন্দ্র বাবু বলেন, অনেক দিন হয় বাসু ও নিটু দুই ভাই
নোংরা পরিবেশে প্রশাসনের চোখ ফাকি দিয়ে নবাবগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাট বাজার ও দুরপাল্লার বাস লঞ্চগুলোতে এই নকল শিশু খাদ্য বিক্রি করছে। বিশেষ করে গুলিস্থান টু বান্দুরা, মৈনট ঘাট , মাওয়া রোডে যাতায়াতকারী পরিবহনে বেশী বিক্রি হচ্ছে নাটোরের বিখ্যাত কাচা গোল্লা ও নিলয় মিল্ক টফি নামের নকল খাদ্য পণ্য টি।
উপজেলা স্যানেটরী পরির্দশক জাকির হোসেন বলেন,বিষয় টি আমার জানা ছিলো না। উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আলোচনা করে দ্রুত কারখানা বন্ধে ব্যবস্থা নেয়া হবে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তফা কামাল বলেন, দ্রুত পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিবে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, উপজেলা আইন শৃংখলা উন্নয়ন কমিটির সভায় নিলয় ফুড প্রোডাক্টস নামের নকল কারখানার বিষয় অলোচনা হয়েছে। কোন অন্যায় কাজকে আমরা প্রশ্রয় দিতে পারি না। যে কোন সময় ব্যবস্থা নিবে আইন প্রয়োগকারী সংস্থা।
স/মা

