নবাবগঞ্জে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অজ্ঞাত নামা এক বৃদ্ধা মহিলার লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়,
সোমবার সকাল ৯টায় জয়কৃষ্ণপুর ইউনিয়নের সোনাবাজুর সড়কে পাল বাড়িরর সামনে পায়ে ক্ষত চিহ্ন অজ্ঞাত বৃদ্ধাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এসময় স্থানীয় গ্রাম পুলিশ এরশাদ উপস্থিত লোকজনের সহযোগীতায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং পুলিশকে জানায়।
কর্তব্যরত চিকিৎসক ডা. মো. হাসিবুর রহমান বলেন, পায়ে ক্ষত চিহ্ন দেখে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস,আই) কামরুল হাসান জানায়, বিষয়টি তদন্ত করা হচ্ছে অবস্থা বুঝে সিদ্ধান্ত নেয়া হবে।
স/মা

