মো. সাদের হোসেন বুলু নবাবগঞ্জ থেকে
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ের কাঁচাপাকা সড়ক গুলো দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ায় পথচারী ও যাত্রী সাধারণ ভোগান্তীতে পড়ছে এবং সড়কের বিভিন্ন স্থানে যানজটের সৃষ্টি হওয়ায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে তাদের।
পথচারীদের দাবী, সড়ক গুলো সময় মতো সংস্কার না হওয়ায়, দিন দিন গর্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বিভিন্ন অংশে ফাটল ধরে সড়কের বিটুমিন উঠে গেছে। গর্তগুলোর আকারও বৃদ্ধি পাওয়ায়। প্রতিদিন দূর্ঘটনাসহ নানা ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী।
ডি.এন কলেজের শিক্ষার্থী কৈলাইল গ্রামের বাসিন্দা মো. সোলায়মান বলেন, পাড়াগ্রাম, মাশাইল ভায়া নবাবগঞ্জ সড়কটি দীর্ঘ সময় ধরে সংস্কার না হওয়ায় ৩০ মিনিটের রাস্তায় এখন সময় লাগে ১ ঘন্টা । এছাড়া সন্ধা হলে ভাঙ্গনের কারনে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এতে করে যাত্রীদের নানা ভোগান্তি পড়তে হয়।
সরেজমিনে দেখাযায়, নবাবগঞ্জ মাশাইল ভায়া পাড়াগ্রাম সড়কে প্রতিদিন শতশত অটোরিকসা(সিএনজি),ইজিবাইকসহ প্রাইভেটকার চলাচল করে। অধিকাংশ যাত্রী এই পথে শোল্লা ,পাড়াগ্রম সিরাজপুর.হযরতপুর, হেমায়েত পুর, সাভার এলাকায় যান। এদেও অধিকাংশ শিক্ষার্থী, চাকুরীজীবি ও ব্যবসায়ী। যারা দিনের কাজ শেষে নিজের গন্তব্য ন্থানে ফিরেন অথবা অল্প সময়ে গ্রামীণ পরিবেশের কারনে এই পথটিকে পছন্দ করে থাকেন। এছাড়া উপজেলার বৃহত্তম দুইটি ইউনিয়ন শোল্লা ও কৈলাইলের জনসাধারণের সড়ক পথে উপজেলা সদরে আসার একমাত্র সড়ক পথও এইটি। উপজেলার বৃহত্তর জনগোষ্টির মানুষ কৃষক, শ্রমিকসহ সকল পেশার মানুষের জন্য নবাবগঞ্জ মাশাইল ভায়া পাড়াগ্রাম সড়কটির গুরুত্বপূর্ণ যার কোন বিকল্প নেই বলে জানা যায়।
সড়কটির সংস্কার বিষয়ে নবাবগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. শাহজাহান বলেন, আমরা সড়কটির দ্রুত সংস্কারে বিষয়ে প্রস্তাব পাঠিয়েছি। উপরোক্ত কর্মকর্তাদের সাথে আলোচনা হয়েছে। দ্রুত সংস্কারের বিষয় স্থানীয় সাংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলামেরও সার্বিক প্রচেষ্টা অব্যহত রয়েছে। খুব তারাতাড়ি সংস্কার কাজ শুর করা হবে ।
স/এষ্

