ঢাকামঙ্গলবার , ৬ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নন্দীগ্রামে জাতীয় পার্টির সমন্বয় সভা অনুষ্ঠিত

admin
জুন ৬, ২০১৭ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

নন্দীগ্রাম(বগুড়া)সংবাদদাতা: বগুড়ার নন্দীগ্রামে পৌর জাতীয় পার্টি, উপজেলা যুব সংহতি ও শ্রমিক পার্টির যৌথ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় কুন্দারহাট মটর শ্রমিক ইউনিয়ন হলরুমে পৌর জাতীয় পার্টির সদস্য সচিব নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আরিফুল ইসলাম শহিদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বগুড়া শহর যুবসংহতির আহবায়ক মাকছুদ আলম, জাতীয় তরুন পার্টির কেন্দ্রীয় সদস্য সুলতান মাহমুদ কনক, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সহ সভাপতি বেলাল হোসেন, বগুড়া সদর উপজেলা জাপার যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, আল মামুন।
এতে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা যুব সংহতির আহবায়ক ফারুক আহমেদ, শ্রমিক পার্টির সাধারন সম্পাদক রেজাউল করিম, পৌর যুব সংহতির আহবায়ক আরিফুল ইসলাম সুমন, মাফু মিয়া, রজিব আহমেদ সহ দলীয় নেতৃবৃন্দ।

স/এষ্