নন্দীগ্রাম(বগুড়া)সংবাদদাতা: বগুড়ার নন্দীগ্রামে ৩৯ পিচ ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ।
পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাজল কুমার নন্দীর নেতৃত্বে বৃহস্পতিবার রাত ১০ টায় কুন্দারহাট বাসষ্ট্যান্ডে মোটরসাইকেল তল্লাসী চালিয়ে ৩৯ পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করে।
আটককৃতরা- নন্দীগ্রাম সদরের মাঝগ্রাম মহল্যার বাদশা মিয়ার ছেলে রাকিবুল হাসান, নুরুজ্জামান হোসেনের ছেলে আনোয়ার ও আব্দুর রাজ্জাকের ছেলে রাব্বি হাসান। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে পুলিশ।
স/এষ্

