নতুন বাক্সে নতুন বীজ আলু , সার সংকটে পড়ার শংকায় কৃষকরা
এম এম রহমান : আলুর জন্য বিখ্যাত মুন্সীগঞ্জ জেলায় এবছর রেকর্ড পরিমান আলু রোপনের প্রস্তুতি নিয়েছে কৃষকরা। প্রতিবছর আলুতে লোকসান গুনতে হয়েছে কৃষকদের। এতে করে কৃষকরা তাদের জমিতে আলু রোপন কমিয়ে অন্যান্য সবজি আবাদ করে।
এবছর আলুর দাম খুচরা বাজারে ৪০- ৫০ টাকা হওয়ায় কৃষকরা অধিক পরিমান জমিতে আলু আবাদের পরিকল্পনা করেছে। কৃষকদের চাহিদা অনুযায়ী হল্যান্ডের তৈরী বাক্স ভর্তি বীজ আলু বাজারে আসতে শুরু করেছে। এবছর বীজ নিয়ে কৃষকরা চিন্তিত নয়। তবে সার সংকটে পড়ার শংকা নিয়ে কৃষকরা বেশ চিন্তিত।
সুত্রে জানাগেছে, গতবছর জেলায় ৩৭ হাজার ৭শত ৯০ হেক্টর জমিতে আলু আবাদ হয়েছিলো। এবছর অতিরিক্ত ১ হাজার হেক্টর জমিতে আলু রোপন করবে কৃষকরা। এজন্য কৃষকরা হল্যান্ডের বাক্স ভর্তি বীজ আলু কিনে নিচ্ছে ফাউন্ডেশন বীজ হিসাবে রোপন করতে।
ফলন হওয়ার পর এই আলু কৃষকরা বীজ আলু হিসেবে কোল্ড স্টোরে মজুদ রাখবে। যা পরবর্তী বছরে সার্টিফাইড বীজ হিসেবে জমিতে রোপন করে সেই আলু বাজারজাত করবে। বিদেশী বীজে আলু এবং ফাউন্ডেশন বীজ উৎপাদনে কৃষকদের অনেক খরচ হচ্ছে। সরকারী বি এ ডি সি বীজ আজও কৃষকদের আস্থা অর্জন করতে পারেনি। বিএডিসি বীজ আলু নেটিং সিস্টেমে বীজ উৎপাদন না করে প্রান্তিক পর্যায়ে কৃষকদের মধ্যে পৌছে দিচ্ছে বীজ আলু। এতে করে কৃষকরা প্রতিবছর লোকসানে পড়েন বিএডিসি আলুর বীজ রোপন করে।
কৃষক মারফত আলী জানান, আমি এবছর ১৯ একর জমিতে আলু রোপন করবো। কোল্ড স্টোরে রাখা হল্যান্ডের সার্টিফাইড বীজ এবছরও রোপন করবো। বিএডিসি বীজ আলু কেনো ব্যবহার করেন না ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএডিসি বীজ রোপনের পর গাছ ভালো হলেও ফলন কম হয়। পাশাপাশি বৃষ্টির কবলে পড়লে জমির সম্পূর্ন আলু মড়ক, দাদসহ অন্যান্য রোগ হয়। এতে করে এ্ই আলু বিক্রির উপযোগিতা হারিয়ে ফেলে। বিদেশী বীজে খরচ বেশী হলেও ফলন দিয়ে সেটা পোঁষিয়ে নেয়া যায়।
সরেজমিনে কোল্ড স্টোর এবং বাজার ঘুরে দেখা গেছে, বাক্স ভর্তি হল্যান্ডের বীজ আলু বাজারে আসছে। ফাউন্ডেশন বীজ উৎপাদন করতে কৃষকরা এসব বাক্স কিনে নিচ্ছে। ব্যবসায়ীরা ৫০ কেজির ১ বাক্স বীজ আলুর দাম নিচ্ছে সাড়ে ৬ হাজার থেকে ৭ হাজার টাকা।
গত বছরে বাক্স আলু থেকে উৎপাদিত সার্টিফাইড বীজ হিমাগারে রেখেছিলো কৃষকরা। তারা এখন সেই বীজ আলু নিয়ে জমিতে রোপন করছেন। অন্যদিকে সরকারী বিএডিসি আলু বীজ তেমন একটা কিনছেননা চাষিরা। বাজার জুড়ে সার সংকট দেখা গেছে। গত বছরের চাহিদা অনুপাতে এবছর অর্ধেক পরিমান সার বাজারে এসেছে। দ্রুত সময়ে চাহিদার সাথে নতুন ১ হাজার হেক্টর জমির অতিরিক্ত সার বাজারে না আসলে চরম সার সংকটে পরবে কৃষরা। এমনটাই জানিয়েছে কৃষক এবং সার ব্যবসায়ীরা।
জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মো: শাহ আলম চমক নিউজকে বলেন, বাজারে বাক্স ভর্তি হল্যান্ডের বীজ আসতে শুরু করেছে। কৃষকরা এই বীজকে ফাউন্ডেশন বীজ হিসেবে জমিতে রোপন করে। বিএডিসি কৃষক পর্যায়ে যে আলু সর্বরাহ করে সেটা নেটিং সিস্টেমে নয়। এ কারনে আলু রোপনের পর ছত্রাকে আক্রান্ত হয়ে যায়। ফলে কৃষকরা লোকসানে পড়েন। হল্যান্ডের ফাউন্ডেশন বীজ আলু রোপনের পর কৃষকরা ছত্রাক নাশক বিভিন্ন প্রকার কিটনাশক ব্যবহার করে। আলুতে কৃষকরা বেশী ফলন পাচ্ছে বলেই এর চাহিদা বেশী।
তিনি আরো বলেন, এবছর অতিরিক্স আরো ১ হাজার হেক্টর জমিতে আলু আবাদ হবে। গত বছরের চাহিদার তুলনায় অর্ধেক পরিমান সার বাজারে এসেছে। চাহিদা এবং অতিরিক্ত ১ হাজার হেক্টর জমির জন্য সারের বরাদ্ধ বাড়াতে হবে। অন্যথায় কৃষকরা এবছর সার সংকটে পড়বে।
স/এষ্

