ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নতুন ফিফা র‌্যাংকিংয়ে বড় সুখবর পেল জামাল ভূঁইয়ারা

admin
নভেম্বর ২৭, ২০২০ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

নতুন ফিফা র‌্যাংকিংয়ে বড় সুখবর পেল জামাল ভূঁইয়ারা

রাহুল রাজ : ফিফার নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বড় সুখবর পেল বাংলাদেশ। ২৬ নভেম্বরে প্রকাশিত নতুন র‌্যাঙ্কিং অনুযায়ী তিন ধাপ এগিয়ে ১৮৭ থেকে ১৮৪ তে উঠে এসেছে জামাল ভূঁইয়ারা।

এক বছর ধরে ১৮৭ তে অবস্থান করছিল বাংলাদেশ। অবশেষে উন্নতি দেখা মিলল। চলতি মাসে নেপালের বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ দিয়ে প্রায় দশ মাসে পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ২-০ তে হারানোর পর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশে গোলশুন্য ড্র করে। ওই দুই ম্যাচের ফল পুঁজি করেই র‌্যাঙ্কিংয়ে এগিয়েছে বাংলাদেশ।

এশিয়া থেকে ভারত চার ধাপ উন্নতি করে ১০৪ নম্বরে এসেছে। কাতার দুই ধাপ পিছিয়ে ৫৯ নম্বরে চলে গেছে। আফগানিস্তান এক ধাপ এগিয়ে ১৫০ নম্বরে।

বৈশ্বিক হিসাব বিবেচনায় শীর্ষ ৬ দলের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। বেলজিয়াম সবার ওপরে, এরপর যথাক্রমে ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল ও স্পেন। এক ধাপ উন্নতি করে সাত নম্বরে উঠেছে আর্জেন্টিনা। ইতালি আছে দশ নম্বরে, তেরোতে জার্মানি ও এক ধাপ নিচে নেদারল্যান্ডসের অবস্থান।

স/এষ্