ঢাকারবিবার , ১২ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নতুন প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্বে কামরুন নাহার

admin
ফেব্রুয়ারি ১২, ২০১৭ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক কামরুন নাহারকে নিয়োগ করেছে সরকার। বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের এই কর্মকর্তা রোববার নতুন দপ্তরে যোগ দিয়েছেন বলে সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

এর আগে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক এবং ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি।

প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব চালিয়ে আসা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের চাকরির মেয়াদ সম্প্রতি শেষ হলে কামরুন নাহারকে এ দায়িত্ব দেওয়া হলো।

রোববার আনুষ্ঠানিকভাবে কামরুন নাহারকে বরণের পাশাপাশি জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়েছে বলেও বিবরণীতে জানানো হয়েছে।

স/শা