ঢাকাবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নতুন প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান


ডিসেম্বর ২৮, ২০১৭ ৭:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নতুন প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, নতুন প্রজন্মই ভবিষ্যতে দেশকে সকল ক্ষেত্রে নেতৃত্ব দেবে। তারাই আধুনিক বাংলাদেশ গড়ে তুলবে।

বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির (২০১৭-১৮ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীনবরণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেছেন, মানসম্মত শিক্ষা অর্জনই এখন আমাদের অগ্রাধিকার। গুনগত মানের শিক্ষা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। একই সাথে আমাদের নতুন প্রজন্মকে সততা, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হচ্ছে। এবার ২০১৮ শিক্ষাবর্ষে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই বিতরণ করা হবে। বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের ফলে দরিদ্র পরিবারের ছেলে-মেয়েরাও স্কুলে আসছে। সকল শিশুকে স্কুলে নিয়ে আসা সম্ভব হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহাবুবুর রহমান, মাইলস্টোন কলেজের অধ্যক্ষ প্রফেসর সহিদুল ইসলাম, কলেজের উপদেষ্টা কর্নেল (অব.) নুরুন নবী বক্তব্য রাখেন।

স/এন