নড়াইল সদর উপজেলার গরীব শিক্ষার্থীদের মাঝে অর্থ সহযোগীতা প্রদান
আজম খাঁন।। নড়াইল সদর উপজেলার শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের গরীব শিক্ষার্থীদের মাঝে অর্থ সাহায্য প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে এডহক কমিটির সভাপতি আ,স,ম ফারুক হোসেন সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানবিক প্রগ্রামে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক-কর্মচারীগন উপস্থিত ছিলেন। এছাড়া উপকারভোগী ২০ জন শিক্ষার্থীসহ তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষকের আহবানে সাড়া দিয়ে শেখহাটী ইউনিয়নের তরুন সমাজ সেবক জিকো মাহমুদ তার নিজস্ব ফান্ড থেকে প্রায় ৪০ জন গরীব শিক্ষার্থীর জন্য ২০ হাজার টাকা বরাদ্ধ করেন। যা তার পিতা ও তার বন্ধু সোহাগ হোসেন উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে তুলে দেন।
এ মহতী কাজের জন্য প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের সভাপতি সাহেব দাতা ও তার পিতাকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

