ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নড়াইলে সাজাপ্রাপ্ত একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি গ্রেপ্তার

admin
এপ্রিল ২০, ২০২৩ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে সাজাপ্রাপ্ত একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি গ্রেপ্তার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে: নড়াইলে সাজাপ্রাপ্ত একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি গ্রেপ্তার। নড়াইলে মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত ও একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি কাওছার মোল্যাকে গ্রেপ্তার করেছে নড়াইলেরলোহাগড়া থানা পুলিশ।

সে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মধ্যপাড়া গ্রামের মৃত আঃ হক মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (১৯ এপ্রিল) রাতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে।