ঢাকামঙ্গলবার , ১০ জানুয়ারি ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নড়াইলে বিয়ের দাবিতে ফায়ার সার্ভিসের সদস্যদের বাড়িতে তরুণীর অনশন

admin
জানুয়ারি ১০, ২০২৩ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

নড়াইলে বিয়ের দাবিতে ফায়ার সার্ভিসের সদস্যদের বাড়িতে তরুণীর অনশন

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে ।। নড়াইলে বিয়ের দাবিতে ফায়ার সার্ভিসের সদস্য নূরন্নবীর বাড়িতে তরুণী ফারজানার অনশন।

নড়াইলের সদর উপজেলার দৌলতপুর চর পাড়ার নূরন্নবী শেখ এর বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন ফারজানা খানম নামে এক তরুণী।

সকাল থেকে নড়াইলের সদর উপজেলার বাঁশগ্ৰাম ইউনিয়নের দৌলতপুর চরপাড়ার ছত্তার শেখের ছেলে ফায়ার সার্ভিসের সদস্য নূরন্নবী শেখের (২৮) বাড়িতে অনশনে বসেন গোপালগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্ৰামের নূর আলম মোল্লার মেয়ে ফারজানা খানম (২০)।

অনশনরত ফারজানা খানম বলেন, নূরন্নবী শেখের সাথে আমার প্রায় ২ বছর আগে ফেসবুকে পরিচয় হয়। পরে প্রেমের সম্পর্কে জড়াই। দেখা ও সম্পর্কের মধ্যে দিয়ে একাধিক বার শারীরিক মেলামেশা হয়। এছাড়া মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন ধরনের চ্যাটিং ও অন্তরঙ্গ ছবিসহ ভিডিও আলাপ হয়।

সে কুমিল্লা থেকে খুলনায় বদলির জন্য আমার কাছ থেকে গলার চেইন বিক্রি করে ৫০ হাজার টাকা নিয়েছেন। আমি নুরুন্নবী শেখকে বিয়ে করে সংসার করতে চাই। নূরন্নবী শেখ যদি আমাকে বিয়ে না করে তাহলে এই বাড়িতেই আমি আত্মহত্যা করবো।

তবে ছেলে নুরুন্নবী ও তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে ওই মেয়ের সাথে কথা বলেছি। তার বাবার সাথে কথা বলেছি। ছেলে বাড়িতে না থাকায় তাকে চলে যাওয়ায় পরামর্শ দিয়েছি পরে আমরা একটা ব্যবস্থা করব।

তবে মেয়ে যেতে চাইছে না। এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

স/এষ্