নড়াইলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত
আজম খাঁন।। নড়াইল সদর উপজেলার শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শেখহাটী ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় এ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা শুরু হয়। শেখহাটী তপনভাগ যুক্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজম খাঁন এর সভাপতিত্বে এ ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোজাহিদুর রহমান পলাশ। খেলার উদ্বোধন করেন নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম। উল্লেখ্য যে, তরুণ প্রজন্মের উদীয়মান সমাজ সেবক জিকো মাহমুদ এ খেলার আয়োজক হিসাবে নিরলস ভূমিকা পালন করেন।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শেখহাটী ইউনিয়নের শেখহাটী ওয়ার্ড একাদশ বনাম মালিয়াট ওয়ার্ড একাদশ। উল্লেখ্য যে ইতিপূর্বে ইউনিয়নের মোট ৯টি ওয়ার্ড একাদশ লীগ ভিত্তিতে এ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। চূড়ান্ত পর্বে এ ২টি দল অংশগ্রহণ করে ২-০ গোলে শেখহাটী ওয়ার্ড একাদশ বিজয়ী হয়। বিজিত দল হিসাবে রানার্সআপ হয় মালিয়াট একাদশ দল।
এ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদেরকে এ টুর্নামেন্টের আয়োজক শেখহাটী ইউনিয়নের তরুন সমাজ সেবক জিকো মাহমুদ নিজ হাতে ক্রেস্ট উপহার প্রদান করেন। এছাড়া প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলকে পুরস্কার বিতরণ করেন।

