ঢাকাশনিবার , ২৪ নভেম্বর ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নজির স্থাপন করলেন তাইজুল

admin
নভেম্বর ২৪, ২০১৮ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

দুর্দান্ত ফর্মের আছেন তাইজুল ইসলাম। তবে চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে সুবিধা করে উঠতে পারেননি তিনি। পেয়েছিলেন মাত্র ১ উইকেট। কিন্তু ক্যারিবীয়দের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ঠিকই ষোলকলা পূর্ণ করে ছাড়লেন বাঁহাতি স্পিনার। একাই শিকার করলেন ৬ উইকেট।

এ সুবাদে নতুন কীর্তি গড়লেন তাইজুল। বাংলাদেশের হয়ে টেস্টে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট শিকারের নজির স্থাপন করলেন তিনি। ৩৩ উইকেট নিয়ে এতদিন এ রেকর্ড ছিল আরেক মায়াবি বাঁহাতি স্পিনার মোহাম্মদ রফিকের দখলে। ২০০৩ সালে এ কৃতিত্ব দেখান তিনি।

এবার রফিককে ছাড়িয়ে গেলেন তাইজুল। প্রথম ইনিংসে ১ উইকেট নিয়ে তাকে ছুঁয়ে ফেলেছিলেন এ স্পিনার। এদিন ৬ উইকেট নেয়ার বদৌলতে দেশের ক্রিকেটের স্বপ্নসারথিকে ছাপিয়ে গেলেন তিনি। চলতি বছর তার উইকেটসংখ্যা ৩৯।

পাশাপাশি বৈশ্বিকভাবে ২০১৮ সালে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় চারে উঠে এসেছেন তাইজুল। সাদা পোশাকে এ বছর এখন পর্যন্ত ৯ টেস্টে ৪৬ উইকেট নিয়ে সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ১২ ম্যাচে ৪৩ উইকেট নিয়ে দুইয়ে ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন। তিনে থাকা শ্রীলঙ্কার দিলরুয়ান পেরেরার শিকার ৯ ম্যাচে ৪১ উইকেট।

স/এষ্