ঢাকাশনিবার , ২ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির নির্বাচন আগামী ১৩ই ডিসেম্বর

admin
ডিসেম্বর ২, ২০১৭ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

মেহেদি জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৩ই ডিসেম্বর।
শিক্ষক সমিতির সাধারণ অধিবেশনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম।
নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের প্রধান প্রফেসর ড. বিজয় ভূষণ দাসকে রিটার্নিং অফিসার অন্য দুইজন নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের প্রধান ইসমত আরা ভূইয়া ইলা এবং আইন ও বিচার বিভাগের প্রভাষক মোঃ ইরফান আজিজকে নির্বাচন পরীক্ষক হিসেবে রাখা হয়েছে।
নির্বাচন পরীক্ষক মোঃ ইরফান আজিজ বলেন, নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিলে বলা হয়েছে আগামী ৩-৭ ডিসেম্বর পর্যন্ত নির্বাচন কমিশন আবেদন গ্রহণ করবে।
তিনি আরও বলেন, ১০ই ডিসেম্বর প্রার্থীতার ব্ধৈতা ঝাচাই-বাচাই করা হবে এবং ১০ই ডিসেম্বর বিকাল ৫টা থেকে ১২ই ডিসেম্বর রাত বারটা পর্যন্ত চলবে নির্বাচনী প্রাচারণা।
১৩ই ডিসেম্বর সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং ঐ দিনই বিকালে মধ্যে ফলাফল প্রকাশ করা হবে ।

স/এষ্