ঢাকারবিবার , ৯ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা ! 

admin
এপ্রিল ৯, ২০১৭ ২:২৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেদী জামান লিজন, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী উকরা সিং মারমা  বিশ্ববিদ্যালয়ের  কলাভবনের ৪র্থ তলা হতে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

৯ এপ্রিল, রবিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  কলাভবনের ৪র্থ তলা হতে লাফ দিলে তার অবস্থা গুরুতর হওয়ায় সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের এ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করানো হয়। অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী উকরা সিং মারমা এর বাড়ি খাগড়াছড়ি জেলা, মানিকছড়ি থানায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ জাহিদুল কবীর বলেন, তার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য সাথে সাথে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সে এখনো মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় আছে তার অবস্থা এখনো গুরুতর,  সে সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর বলেন, বিষয়টি জরুরী তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণার্থে  প্রক্টর ড. মোঃ জাহিদুল কবীর’কে আহবায়ক এবং  সহকারী অধ্যাপক সোহেল রানা’কে সদস্য সচিব করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছ এবং কমিটিকে  ৩ (তিন) কর্মদিবসের মধ্যে ঘটনার কারণ উদঘাটন পূর্বক প্রতিবেদন জমা দিতে হবে।

স/ এষ্