মেহেদী জামান লিজন, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রির্সোস ম্যানেজমেন্ট (এইচ আর এম) বিভাগের ৩য় ব্যাচ এর শিক্ষার্থী’রা র্যাগ’ডে পালন করেন।
র্যাগ’ডে উপলক্ষ্যে ৫ অক্টোবর বৃহস্পতিবার বিকালে দিকে হিউম্যান রির্সোস ম্যানেজমেন্ট (এইচ আর এম) বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী’রা একটি র্যালী বের করেন। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালীটি একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে হিউম্যান রির্সোস ম্যানেজমেন্ট (এইচ আর এম) বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থীরা বিভাগের শিক্ষকদের নিয়ে কেক কেটে র্যাগ’ডে অনুষ্ঠান শেষ করেন।
স/মা

