ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নগ্ন রাজনীতির কারণেই অপকর্ম বেড়েছে যশোরে বক্তরা

admin
অক্টোবর ১১, ২০২০ ১২:২৮ অপরাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ : দেশ রাষ্ট্র ও সমাজকে আজকের এই ভঙ্গুর ও নগ্ন অবস্থা থেকে উত্তরণে আইন প্রশাসনকে স্বায়ত্তশাসনে ফিরে যেতে হবে। আর জনগণকে দলীয় রাজনীতির প্রাপ্যগন্ডা থেকে বেরিয়ে যেতে হবে – তবেই জাতী একটি সুস্থ্য সুন্দর সমাজ গঠনে সক্ষম হবে।

আজ সকাল সাড়ে ১১ টায় যশোরের ( প্রেসক্লাব বসুনিয়া) কর্তৃক আয়োজিত দেশ ব্যাপি ধর্ষণ নির্যাতনের প্রতিবাদ ও মানববন্ধন সমাবেশে বক্তারা এসব কথা বলে।

স্থানীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে সাংবাদি, শিক্ষ, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ সেচ্ছাসেবী সংগঠন পাশে আছি আমরা, ভৈরব যুবসংঘ, আলোকিত জয়ান্তা, বটবৃক্ষর শত শত কর্মী অংশ গ্রহন করেন।

বক্তারা বলেন, দেশ আজ এক ভয়াবহ নগ্ন বেহায়া পানায় নিমজ্জিত হয়েছে,খুন,গুম,ধর্ষণ, নির্যাতন এমন পর্যায় পৌচেছে যে একাত্তরের বর্বরোচিত পাকিস্তানি হায়নাদের কে ও হার মানিয়েছে। দেশ স্বাধীনের পুর্বে এদেশের মা বোনেরা ধর্ষণ নির্যাতনের শিকার হয়েছিল ভিন দেশিদের দ্বারা।

আর আজ আমার মা বোনেরা ধর্ষণ নির্যাতনের শিকার হচ্ছে নিজ ঘরে প্রতিবেশীর দ্বারা, এই লজ্জা লুকানোর জায়গা নেই। প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দুঃখ আমাদের এখানে,বিগত কয়েক বছর ধরে যখনই কোনো অন্যায় অপকর্মের প্রতিবাদ করেছি তখনই শাসক গুষ্ঠি আমাদেরকে জামায়াত শিবির জঙ্গি বা বিরোধী দল তক্মা দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে।

তারা আরো বলেন, সরকার ও প্রশাসনের দুর্বল ভুমিকার কারণে এসব ঘির্নীত অপরাধীরা বার বার ছাড় পেয়ে আবার নতুন করে অন্যায় অপকর্ম করতে উৎসাহ পেয়েছে। সমাজে তারা এমন অসব্যতার বিচ বপন করেছে। যা থেকে সহজে বেরিয়ে আসা উপায় নেই।

সেচ্ছাসেবী সংগঠন গুলোর নেতৃবৃন্দ দলীয় রাজনীতিবিদ্যের উদ্দেশ্য করে বলেন, আপনারা কিসের জন্য রাজনীতি করেন, আজকের এই ভঙ্গুর অসব্ভ সমাজের জন্য আপনারাই দায়ী, যার তার হাতে রাজনীতির ঝান্ডা তুলে দিয়ে পবিত্র রাজনীতিকে আপনারা অপবিত্র করেছেন জাতি আপনাদের কোনো দিন ক্ষমা করবে না।

যে রাজনীতি ছিল সভ্য সমাজ গঠন ও শান্তি প্রতিষ্ঠার হাতিয়ার সেই রাজনীতিকে আপনারা অশান্তির দাবানল বানিয়েছেন। প্রতিটি ঘটণার হতারা রাজনৈতিক ছত্র ছায়ায় থেকে অপকর্ম করার সাহস যোগাচ্ছে তাই সরকারি সব অপকর্মকারীদের কঠর হস্তে দমন করুক এই আসাবাদ ব্যক্ত করেন তারা।

স/এষ্