ঢাকাশনিবার , ৯ নভেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নগরকান্দা প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি শওকত, সম্পাদক লিয়াকত 

abu naser
নভেম্বর ৯, ২০২৪ ৫:২৯ অপরাহ্ণ
Link Copied!

নগরকান্দা প্রেসক্লাবের নির্বাচন: সভাপতি শওকত, সম্পাদক লিয়াকত
আবু নাসের হুসাইন, সালথা: উৎসব মূখর পরিবেশে
ফরিদপুরের নগরকান্দা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দিনকাল ও  ঢাকা প্রতিদিনের প্রতিনিধি শওকত আলী শরীফ। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবজমিন পত্রিকার প্রতিনিধি লিয়াকত হোসেন। সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে তিনজন প্রতিদ্বন্দ্বীতা করেছেন।
শনিবার (৯ নভেম্বর) নগরকান্দা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৪ এর ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নগরকান্দা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয় হলরুমে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট প্রদান করা হয়। প্রেসক্লাবের মোট ৩৬ জন সদস্যের মধ্যে ৩৫ জন সদস্য ভোটাধিকার প্রদান করেন।
সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন বেলায়েত হোসেন লিটন (খবরপত্র) ও সহসভাপতি এহসানুল হক মিয়া (খোলাচোখ)। সহসভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বীতা করেন।
এছাড়াও সহ সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু (বাংলাদেশ সমাচার), কোষাধ্যক্ষ মিজানুর রহমান মোল্লা (সময়ের আলো), প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদ (দেশকাল), সাহিত্য সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ফয়সাল হোসেন (খোলা কাগজ), কার্যকরী সদস্য সাইফুল ইসলাম সাইফ (আমার সংবাদ), হাবিবুর রহমান পান্নু (ফরিদপুর কন্ঠ) ও মনিরুজ্জামান মোল্লা তুহিন (আনন্দ টিভি) বিনা-প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।