ঢাকামঙ্গলবার , ৯ ফেব্রুয়ারি ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নগরকান্দায় ভোটারদের দ্বারে দ্বারে নৌকার প্রার্থী নিমাই সরকার

admin
ফেব্রুয়ারি ৯, ২০২১ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

নগরকান্দায় ভোটারদের দ্বারে দ্বারে নৌকার প্রার্থী নিমাই সরকার

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিনিধি: আসন্ন ১৪ই ফেব্রুয়ারী ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচন ২০২১ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নিমাই চন্দ্র সরকার বিরামহীনভাবে প্রচারনায় ব্যাস্ত সময় পার করছেন। যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে ভোট চাচ্ছেন নৌকা প্রতিকে।

নগরকান্দা পৌর সভার নগরকান্দা সদর বাজারে প্রচারনা করেন তিনি। এসময় ভোটরদের মাঝে নৌকা প্রতিকের লিফলেট বিতরন করেন তিনি। ভোট চান সবার কাছে।

মেয়র প্রার্থী নিমাই চন্দ্র সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমি তাকে বিজয় উপহার দিতে পারবো বলে আশাবাদী। তিনি আরো বলেন, পৌর এলাকার উন্নয়নের স্বার্থে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিন, উন্নয়ন বুঝে নিন।

নৌকার বিজয় হলেই পৌর এলাকা অনেক উন্নত হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকায় ভোট দিন। নৌকা স্বাধীনতার পক্ষের প্রতিক। নৌকা সাধারন মানুষের প্রতিক। আমি আশা করি নৌকার বিজয় সুনিশ্চিত।

স/এষ্