নগরকান্দায় জাতীয় শোক দিবস পালিত
আবু নাসের হুসাইন:
ফরিদপুরের নগরকান্দায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রোববার (১৫ আগস্ট) সকালে নগরকান্দা উপজেলা পরিষদ চত্বরে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। সংসদ উপনেতার এপিএস মো. শফি উদ্দিন, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, সহকারি কমিশনার (ভূমি) লাভলী ইয়াসমিন, সিনিয়র এএসপি (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা থানার ওসি সেলিম রেজা বিপ্লব, ওসি (তদন্ত) জিয়ারুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

