ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নগরকান্দায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

admin
ডিসেম্বর ২, ২০১৯ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামে এ লাঠি খেলার আয়োজন করা হয়।

এ খেলায় বিভিন্ন এলাকা থেকে লাঠিয়ালরা অংশগ্রহন করেন। খেলার উদ্বোধণ করেন কোদালিয়া শহীদনগর ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সর্দার।

আরো উপস্থিত ছিলেন, কোদালিয়া শহীদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মাতুব্বার, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ফকির, স্থানীয় আবুল শেখ, আলমগীর মোল্যা, জাহিদ মোল্যা, হাবিব শেখ প্রমূখ। এসময় হাজার হাজার দর্শক লাঠি খেলা উপভোগ করেন।

স/এষ্