ঢাকাসোমবার , ২৬ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নগরকান্দায় খাল খনন কাজের উদ্বোধন করলেন লাবু চৌধুরী এমপি

abu naser
ডিসেম্বর ২৬, ২০২২ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

নগরকান্দায় খাল খনন কাজের উদ্বোধন করলেন লাবু চৌধুরী এমপি

 

আবু নাসের হুসাইন, ফরিদপুর ব্যুরো: ফরিদপুরের নগরকান্দায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)র খাল খনন কাজের শুভ উদ্বোধন করেছেন ফরিদপুর- ২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।

সোমবার বিকালে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আইনপুর গ্রামে ১২ লক্ষ টাকা ব্যায়ে এক কিলোমিটার খাল পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করেন তিনি। স্থানীয় বাসিন্দারা লাবু চৌধুরীকে স্বাগত জানান এবং আওয়ামীলীগ সরকারের উন্নয়নের ব্যাপক প্রশংসা করেন।

এসময় উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হক, ফরিদপুর জোনের সহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন প্রমুখ।

এ সময় লাবু চৌধুরী আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বক্তব্য প্রদান করেন।