ঢাকাশুক্রবার , ১১ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নগরকান্দায় আ’লীগের সন্ত্রাস বিরোধী মানববন্ধন

abu naser
জুন ১১, ২০২১ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

নগরকান্দায় আ’লীগের সন্ত্রাস বিরোধী মানববন্ধন
নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় সন্ত্রাস বিরোধী মানববন্ধন পালন করেছেন এলাকাবাসী ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। শুক্রবার সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের উপজেলার তালমার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহাসড়কের দুই পাশে শতশত নেতাকর্মী দাঁড়িয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ জানান। মানববন্ধনের নেতৃত্বে ছিলেন তালমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ খান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ডাংগী ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম, ফুলসুতি ইউনিয়নের চেয়ারম্যান আরিফুর রহমান, নগরকান্দা পৌর আওমীলীগের সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, জেলা যুবলীগের আহব্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, মাহফুজ আহম্মেদ হিমেল, খান মাহমুদ রাজু, পৌর সাবেক কাউন্সিলর লিয়াকত হোসেন, এম আই আজাদ, রামনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মান্দার ফকির, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আজাদ হোসেন, যুবলীগ নেতা আবুল খায়ের,আনোয়ার হোসেন, সোহেল মাহমুদ, তালমা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হারুন, ফরিদপুর জেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসান সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
 এ সময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, তালমা ইউনিয়নের কদমতলী গ্রামের জামাল ও কামাল এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে।এদের বাহিনীর হাতে হাতুড়ি পেটায় অনেকে নিহত হয়েছেন। অনেকে আহত হয়ে পঙ্গুত্ব বরন করছেন। নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছেন। জামাল-কামাল ও তাদের বাহিনীকে গ্রেফতারের দাবী করা হয় এ মানববন্ধন থেকে।