নগরকান্দায় দুই ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা
আবু নাসের হুসাইন, সালথা: ফরিদপুরের নগরকান্দা উপজেলার সদর বাজারের ২ ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৫ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক গণমাধ্যমকে বলেন, নগরকান্দা বাজারের ঠাকুর ড্রাগস ও ন্যাশনাল ফার্মেসীতে যৌন উত্তেজক ঔষধ ও মেয়াদ উত্তির্ন ঔষধ রাখার দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

