ঢাকাবৃহস্পতিবার , ১ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁ হাসপাতালে ৯ ডেঙ্গু রোগী ভর্তি

admin
আগস্ট ১, ২০১৯ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

১৬ জনকে সনাক্ত

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর হাসপাতালে বুধবার ১জনসহ গত ৫দিনে ১৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে।

এদের মধ্যে তিন জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাঁকী ৯ জন নওগাঁ সদর হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

গত ৫ দিনে জেলায় ১৬ জন ডেঙ্গুরোগী সনাক্ত হয়েছে। বুধবার সনাক্তকৃত ৪ ডেঙ্গুরোগীর ২ জন নওগাঁ সদর হাসপাতালে ও ২জন নওগাঁর ইসলামী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে নওগাঁর সদর হাসপাতালে ৯জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন। এর আগে ৩ জনকে নওগাঁ সদর হাসপাতাল থেকে এবং বুধবার নওগাঁ ইসলামী হাসপাতাল থেকে ১জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

২জন নারী নওগাঁ শহরে তাদের নিজ বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু আক্রান্ত ১১জন রোগীর নয় জনই ঢাকা থেকে জ্বর নিয়ে নওগাঁয় আসেন।

তবে এখন পর্যন্ত জেলার ১০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ নওগাঁ সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কোন ডিভাইস না থাকায় শহরের বেসরকারি দুইটি ক্লিনিকে পরীক্ষা ও শনাক্ত করা হচ্ছে।

জেলায় ডেঙ্গু আক্রান্তরা হলেন-জেলার মহাদেবপুর উপজেলা সদরের মোরশেদ আলী (৩৫), পত্নীতলার জুটুবটি গ্রামের সিহাব উদ্দিন (৩১), সদরের তিলকপুর গ্রামের সুখি বানু (২৩) ও সদরের চকদেবপাড়ার সাংবাদিক শেখ আনোয়ার হোসেনের স্ত্রী হোসনে আরা (৪৫), মহাদেবপুরের মুঘইল গ্রামের ইঞ্জিনিয়ার আতিকুর রহমান (২৫), রাণীনগরের আবাদপুকুর গ্রামের কলেজ ছাত্র মেহেদী হাসান (২০), সদর উপজেলার চাকলা কালুপাড়া গ্রামের বিশ্ববিদ্যালয় ছাত্রী সিফাইত জাহান (২০), মান্দার তুরাগবাড়িয়া গ্রামের লাইলী বেগম (৩২) ও নওগাঁ সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও হাট নওগাঁর বাসিন্দা ইয়াসির আরাফাত সবুজের স্ত্রী সাবিহা খাতুন (২২)সহ মোট ১৬ জন। এদের মধ্যে মোরশেদ, সিহাব ও সুখিকে গত ২৮ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর ৭ জন মঙ্গলবার বিকালে ও গতকাল বুধবার সকালে ১জনকে নওগাঁ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে হোসনে আরা ও সাবিহা তাদের নিজ বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন। একজন নওগাঁতেই আক্রান্ত হয়েছেন বলে জানান নওগাঁ হাসপাতালে তত্তাবধায়ক ডাঃ রওশন আরা খানম। ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ইতোমধ্যে ‘এনএস-১ ডিভাইস’ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

পরীক্ষার পর ডেঙ্গু পজিটিভ পাওয়া গেলে সঠিক চিকিৎসা প্রদান করা হচ্ছে। ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য মূল হচ্ছে- স্যালাইন ও প্যারাসিটামল ট্যাবলেট। আমাদের পর্যাপ্ত পরিমান ঔষধ আছে। ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার জন্য আলাদা চিকিৎসার ব্যাবস্থা গ্রহন করা হয়েছে বলেও জানান ডাঃ রওশন আরা খানম।

নওগাঁর প্রবীণ সাংবাদিক ও আইনজীবি শেখ আনোয়ার হোসেন বলেন, নওগাঁ সদর হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে তিনি তার স্ত্রীর ডেঙ্গু পরীক্ষা শহরের একটি বেসরকারি ক্লিনিকে করিয়েছেন। নওগাঁর সিভিল সার্জন মোমিনুল হক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলোতে এডিস মশা নিধনকারি স্প্রে করলে জেলায় এডিস মশা আসা ঠেকানো যাবে।

ডেঙ্গু ছড়ানো প্রতিরোধে ঢাকা থেকে আসা গাড়িতে মশার ওষুধ দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

স/ম