ঢাকামঙ্গলবার , ৪ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নওগাঁয় ১’শত বস্তা দুঃস্থ্য মাতার সরকারি ভিজিডির চাল উদ্ধার

nayem ahmed
আগস্ট ৪, ২০২০ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী,নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরের একডালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন যাত্রাপুর গ্রামের একটি বাড়ি থেকে ১’শত বস্তা (৩০০০ কেজি) দুঃস্থ মাতার (ভিজিডির) চাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে ভ্যানচালক জয়েন উদ্দিনের বাড়ি থেকে এই চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে মজুদ রাখা হয়েছে। অসহায় ও দু:স্থদের মাঝে এই চালগুলো বিতরন করা হয়েছিলো। ওই বাড়ির মালিক জয়েন উদ্দিনের মা জোবেদা বিবি জানান যাত্রাপুর গ্রামের চাল ব্যবসায়ী মুজিবরের ছেলে বাবু এই চাল কিনে জোরপূর্বক তার বাড়িতে মজুদ করে বস্তা পরিবর্তন করছিলো।

এসময় সংবাদকর্মীর উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে যায়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে পরিত্যাক্ত অবস্থায় মোট ৩হাজার কেজি চাল এবং সরকারি ৯৮টি খালি বস্তা ও ২টি চাল ভর্তি বস্তা উদ্ধার করে জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন।

স্থানীয়রা জানান, বাবু দীর্ঘদিন যাবত ইউপি চেয়ারম্যান রেজাউল ইসলামের যোগসাজসে সরকারি চাল ক্রয়-বিক্রয়ের এই অবৈধ ব্যবসা করে আসছে। তারই ধারাবাহিকতায় বাবু পরিষদে চাল বিতরনের সময় উপকার ভোগীদের কাছ থেকে এই ভিজিডির চাল ক্রয় করে খোলা বাজারে বিক্রয় করার প্রস্তুতি নিচ্ছিলো।

নির্বাহী কর্মকর্তা আল মামুন বলেন, সংবাদ পেয়ে চালগুলো উদ্ধার করে জব্দ করেছি। এর সঙ্গে জড়িতদের বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

 

স/এন