ঢাকামঙ্গলবার , ১২ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় ভাই-এর হাতে ভাই খুন

admin
মে ১২, ২০২০ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের কবি নগর গ্রামে।

এলাকাবাসি সুত্রে জানা যায়, পাবনার চরাঞ্চল থেকে এসে পতিসরের পাশের নাগর নদীর বাঁধের উপর বসতি গড়ে তোলে কতিপয় ব্যক্তি।

সেই সুত্রে গ্রামের নাম দেওয়া হয় কবি নগর। এ গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আব্দুর রহমান ও ফরিদ উদ্দিনের মাঝে বেশ কিছুদিন থেকে জমি-জমা সংক্রান্ত কোন্দল চলছিল। সোমবার বিবাদমান জমির কাটা ধানের ভাগ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকটির এক পর্যায় ছোট ভাই ফরিদ বড় ভাই আব্দুর রহমান (৫৮)কে লাঠি ও নিমের শুকনো ডাল দিয়ে এলোপাতারী মারপিট করে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে আব্দুর রহমান মারা যায়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, এ ঘটনায় নিহতের ছোট ভাই ফরিদকে গতকাল আটক করা হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স/এষ্