মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি: গত দু’দিনে নওগাঁয় ১৪০ বেতিল ভারতীয় ফেনসিডিল আটক করেছে বিজিবি।
১৬ আগস্ট ২০১৯ তারিখ ৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ রহমত উল্লাহ এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৫৭ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করে।
অপরদিকে, ১৭ আগস্ট ২০১৯ তারিখ ০২৩০ ঘটিকায় নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধীনস্থ আগ্রাদ্বিগুন বিওপি’র টহল কমান্ডার সুবেদার মোঃ রহমত উল্লাহ এর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ২৫৬/৫-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেষপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল মালিকবিহীন অবস্থায় আটক করে।
স/এন

