ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় বজ্রপাতে কৃষক নিহত

admin
জুন ৫, ২০২০ ১১:১৪ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে বজ্রপাতে মিজানুর রহমান মিঠু আকন্দ (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃস্পতিবার সন্ধ্যায় উপজেলার লোহাচুড়া গ্রামের দক্ষিনপাড়ার মাঠে এ ঘটনাটি ঘটে। মৃত মিজানুর রহমান মিঠু আকন্দ লোহাচুড়া দক্ষিনপাড়া গ্রামের আয়েজ উদ্দিন আকন্দের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাণীনগরে বৃষ্টি হচ্ছিলো। এদিন সন্ধ্যায় মাছ ধরার জন্য জাল ফেলতে বাড়ির পার্শ্বে মাঠে যান মিজানুর রহমান মিঠু আকন্দ।

এ সময় বজ্রপাতে তিনি জমিতে টলে পড়ে। স্থানীয়রা তাকে দেখতে পেয়ে উদ্ধার করে পরিবারের লোকজন ও স্থানীয়রা চিকিৎসার জন্য মিঠু আকন্দকে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বজ্রপাতে মিজানুর রহমান মিঠু আকন্দের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক জনি হোসেন।

স/এষ্