ঢাকারবিবার , ১৩ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা: ৩ নারীসহ গ্রেপ্তার ৮

admin
ডিসেম্বর ১৩, ২০২০ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা: ৩ নারীসহ গ্রেপ্তার ৮

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় প্রেমের ফাঁদে ফেলে বাসায় ডেকে নিয়ে নানা কৌশল ও প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ৮ জনকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর মডেল থানা পুলিশ।

শনিবার বিকেল থেকে রাত ৮ টা পর্যন্ত নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লার হাফেজ উদ্দিন কবিরাজের ছেলে টিটুর ভাড়া দেওয়া বাসায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার সরস্বতীপুর পুকুরপাড়া গ্রামের বুলু হোসেনের মেয়ে বুলবুলি বেগম (২৩), নওগাঁ জেলার আত্রাই উপজেলার মধু গুড়নই গ্রামের ইউসুফ শেখের ছেলে বাহাদুর শেখ (৩৮), তার স্ত্রী মুক্তা খাতুন (৩৮), চকবাড়িয়া বাউস্থাপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী (৪৫), কাশিয়াপাড়া গ্রামের আজিজুল হাকিমের ছেলে আল আমিন(৩০), নবারের তাম্বু গ্রামের নুরুল ইসলামের স্ত্রী মুন্নি বিবি (২৮) এবং সদর উপজেলার বাচাড়ীগ্রাম সোনার পাড়ার মৃত ইসমাইল হোসেনের ছেলে এনামুল হক(৩৮) ও মান্দা উপজেলার জামদই গ্রামের মৃত আজির মন্ডলের ছেলে শরিফুল ইসলাম (২২) ।

রোববার দুপুরে নওগাঁ সদর মডেল থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আবদুল মান্নান মিয়া এই তথ্য জানিয়েছেন।

পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আবদুল মান্নান মিয়া জানান, নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া মহল্লার হাফেজ উদ্দিন কবিরাজের ছেলে টিটুর বাসা ভাড়া নিয়ে আসামী বুলবুলি বেগম এর মাধ্যমে বিভিন্ন লোকজনকে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের ফাঁদে ফেলে কৌশলে বাসায় নিয়ে নেয়।

এরপরতার সহযোগিদের মাধমে ওই সব লোকজনকে আটকের পর বিবস্ত্র করে সাংবাদিক পরিচয়ে ছবি তুলে নেয়। ছবি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করে থাকে।

এরই ধারাবাহিকতায় ১২ ডিসেম্বর দুপুরে আত্রাই থানার বান্দাইখাড়া বাজার এলাকার আব্দুল খালেকের ছেলে নাসির উদ্দিনকে ওই বাড়িতে ডেকে নেয় এবং ঘরে আটক করে। তাকে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এবং চাকু দিয়ে হত্যার হুমকী প্রদান করে। এরপর তার নিকট থেকে ৫ লক্ষ টাকা চাঁদা দাবী করে।

আসামীরা ওই নাসির উদ্দিনকে দিয়ে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে ৫ লক্ষ টাকা মুক্তিপণ পৌঁছানোর কথা বলতে বাধ্য করে। পরে নাসির উদ্দিন তার বাবা আব্দুল খালেককে মুক্তিপনের নিয়ে যেতে বললে তিনি পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করেন। বিষয়টি জানার পর পুলিশ সুপারের নির্দেশে বিকেলে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও জনৈক তাহসিন ইসলাম খানের অভিযোগ অনুযায়ী তার চুরি যাওয়া একটি ল্যাপটপ এবং একটি মোবাইল ফোন উদ্ধার এবং এর সাথে জড়িত আসামী জেলার মান্দা উপজেলার জামদই গ্রামের মৃত আজির মন্ডলের পুত্র শরিফুল ইসলাম (২২) কে গ্রেফতার করা হয়েছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিবুল আকতার ও আবু সাঈদ, সদর থানার ওসি মোঃ সোহরাওয়ার্দী ও ওসি তদন্ত অফিসার ফয়সাল বিন আহসান, ওসি অপারেশন তাজমিলুর রহমানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স/এষ্