ঢাকাশুক্রবার , ৫ জুলাই ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় প্রবীনদের মাঝে সম্মাননা ও উপকরন বিতরন

admin
জুলাই ৫, ২০১৯ ৪:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ : প্রবীন জনগোষ্টির জীবন-মান উন্নয়ন কর্মসূচী আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা বেডোর উদ্যোগে ৬৯ জন প্রবীনদের মাঝে সম্মাননা নগদ অর্থ ও বিভিন্ন উপকরন বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার পিকেএসএফের সহযোগীতায় ও বেডোর বাস্তবায়নে নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন পরিষদে বেডোর উপ-নির্বাহী পরিচালক ডাঃ তাসনিম আহমেদের সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসাবে বেডোর উপ-পরিচালক রোজীনা খানম, আতোয়ার হোসেন, বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও এ সময় বেডোর প্রোগ্রাম অফিসার রবিউল ইসলাম, বেডোর মনিটরিং ব্যবস্থাপক সত্যজিত কুমার প্রামানিক, বেডোর সমৃদ্ধি কর্মসূচী সমন্বয়কারী মাহফুজুর রহমান চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২০ টি করে ছাতা, ওয়াকিং স্টিক, কমোড, ২ টি হুইল চেয়ার, শ্রেষ্ঠ ৫ জন প্রবীন, শ্রেষ্ঠ ৩ জন সন্তান ও সবচেয়ে বয়স্ক ব্যক্তিকে সম্মাননা হিসাবে প্রতি জনকে নগদ অর্থ, মেডেল ও সনদপত্র তুলে দেয়া হয়।

স/এষ্