ঢাকাবুধবার , ২০ মার্চ ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় প্রথম ভোট দিতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক শিক্ষার্থী


মার্চ ২০, ২০১৯ ১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে ভোট কেন্দ্র থেকে বাসায় ফেরার পথে চলন্ত মোটর সাইকেল এর নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পার্শ্বের গাছের সাথে ধাক্কা লেগে রেজওয়ান কবির (১৮)নামের এক মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু রেজওয়ান উপজেলার আইহাই ইউপির ৪নং ওয়ার্ডের সাইদুর রহমানের ছেলে বলে জানা গেছে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, গত সোমবার বিকেলে রেজওয়ান সাপাহার উপজেলা পরিষদ নির্বাচনে আইহাই ইউনিয়নের আইহাই ভোট কেন্দ্র দেখে তার বন্ধুর একটি মোটর সাইকেল যোগে গৌরীপুর গ্রামে তার নিজ বাসায় ফিরছিল। রাস্তায় তার গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে সে বুকে ও মাথায় প্রচন্ড আঘাত পায়, সঙ্গে সঙ্গে লোকজন সেখান থেকে তাকে উদ্ধার করে সাপাহার হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রেজওয়ানকে দেখে মৃত ঘোষনা করেন। শিক্ষার্থী রেজওয়ান রাজধানী ঢাকায় একটি বিশ্ব বিদ্যালয়ে প্রকৌশল বিভাগে লেখা পড়া করছিল। সে এবারে প্রথম ভোটার হয়ে ভোট প্রদানের জন্য বাসায় এসেছিল। তার এই অকাল মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছে।
স/রর