ঢাকাসোমবার , ১১ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় পুকুর খননে আশংকাজনকহারে কমছে কৃষি জমি

admin
মে ১১, ২০২০ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

রহস্যজনক ভুমিকায় কর্তৃপক্ষ

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় মহামারী করোনা ভাইরাসের দূর্যোগকালীন সময়েও থেমে নেই অবৈধভাবে কৃষি জমিতে পুকুর খননের কাজ। জেলা জুড়েই চলছে কৃষি জমিতে পুকুর খননের মহোৎসব।

জেলার রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নেই শ্রেণি পরিবর্তন না করেই হাজার হাজার কৃষি জমিতে খনন করা হচ্ছে একের পর এক পুকুর।

জমির টপ সয়েল (মাটি) বিক্রি করছে ইট ভাটাগুলোতে। খাদ্য ভান্ডারখ্যাত এই জেলায় আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে ফসলি জমির পরিমাণ। উপজেলা প্রশাসনসহ ভুমি অফিস রহস্যজনকভাবে নীরব ভুমিকা পালন করছে।

জানা যায়, জেলা জুড়ে ফসলি কৃষি জমিতে পুকুর খনন করা হচ্ছে। কিন্তু জেলার রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নে পুকুর খননের প্রবণতা সবচেয়ে বেশি।

এই ইউনিয়নের অধিকাংশ ফসলি কৃষি জমিই বর্তমানে পুকুরে পরিণত হয়েছে। কৃষকদের অধিক টাকার লোভ দেখিয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা দীর্ঘ মেয়াদে কৃষি জমি লিজ নিয়ে পুকুর খনন করে মাছ চাষ করছে। আর এতে করে স্থায়ী ভাবে নষ্ট হচ্ছে কৃষি জমিগুলো। এসবের নেপথ্যে রয়েছে ভুমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

করোনা ভাইরাসের সংকট আসার আগে উপজেলা প্রশাসন মাঠ পর্যায়ে অভিযান চালিয়ে কিছু কিছু এলাকার পুকুর খনন কাজ বন্ধ করে দিয়েছে। কিন্তু করোনা ভাইরাসের কারণে প্রশাসনসহ অন্যান্য সকল সরকারি দপ্তরের কর্মকর্তারা ব্যস্ত থাকার সুযোগে মিরাট ইউনিয়নের ৩নং স্লুইস গেটের দক্ষিণ দিকে মেরিয়া রাস্তা সংলগ্ন ধনপাড়া মাঠে সরকারি খালের পাড় দখল করে শ্রেণি পরিবর্তন না করে প্রায় ২৫ বিঘা কৃষি জমিতে পুকুর খনন করছে শ্রী খোকন কুমার নামের এক ব্যক্তি।

আর এই জমিরগুলোর টপ সয়েল যাচ্ছে ইট ভাটাগুলোতে। প্রকাশ্যে এই পুকুর খননের বিষয়ে উপজেলা ভুমি অফিসের ভ’মিকা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অপরদিকে উপজেলায় আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে কৃষি জমি। এমনটি চলতে থাকলে আর কয়েক বছর পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষি আবাদ করার জন্য জমিই পাওয়া যাবে না বলে আশঙ্কা করছেন সচেতনমহল।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দাদের অনেকেই জানান, বর্তমানে মিরাট ইউনিয়নে কৃষি জমি নেই বললেই চলে। হাজার হাজার বিঘা কৃষি জমি পুকুর হয়ে গেছে। আর প্রভাবশালী ব্যক্তিরা প্রশাসন ও ভুমি অফিসকে ম্যানেজ করে সবকিছুই করতে পারেন। তাদের জন্য অন্যায় বলে কিছু নেই। খোকন কুমার সরকারি খালের পাড়ের জমি দখল করে এই সংকটময় সময়কে কাজে লাগিয়ে কৃষি জমিতে পুকুর খনন করছে অথচ প্রশাসন ও নীরব ভ’মিকা পালন করছে।

পুকুর খননকারী শ্রী খোকন কুমার সাংবাদিককে জানান, সারা দেশেই পুকুর খনন করা হচ্ছে। সবাই পুকুর খনন করছে। তাই তিনিও পুকুর খনন করছেন। এতে অন্যায়ের কিছু নেই। তিনি নিজস্ব ও লিজ নেওয়া প্রায় ২৫ বিঘা কৃষি জমিতে পুকুর খনন করছেন। জমির পাশ দিয়ে বয়ে যাওয়া সরকারি খালের পাড় তার জমিতে রয়েছে বলে তিনি দাবী করেন। তাই সরকারী খালের পাড়কে তার পুকুরের পাড় হিসেবে ব্যবহার করছেন বলেও জানায় খোকন কুমার।

রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার আল মামুন সাংবাদিকদের বলেন, যে কোন পুকুর খনন করাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিশেষ করে কৃষি জমিতে। তারপরও যদি কেউ এই সংকটময় সময়ে শ্রেণি পরিবর্তন না করে এবং সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি না নিয়ে পুকুর খনন করেন তাহলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স/এষ্