ঢাকারবিবার , ১২ এপ্রিল ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় নবজাতকের মৃতদেহ উদ্ধার

admin
এপ্রিল ১২, ২০২০ ৪:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মুরাদ চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের টিনপট্টি এলাকা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে পরিত্যক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোরওয়ারর্দী হোসেন জানান, নওগাঁ শহরের টিনপট্টি এলাকার একটি ফাকা জায়গায় ওই নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। তার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, নবজাতকের বয়স আনুমানিক ১ দিন। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স/এষ্